
সংবাদ ডেস্ক ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৮:৫২:৪৪ প্রিন্ট সংস্করণ
পাবনার ঈশ্বরদীতে বাস চাপায় আনোয়ার হোসেন(৪৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা- ঈশ্বরদী মহাসড়কের মুনশিদপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার রাজশাহীর বাঘমারা উপজেলার তেবাড়িয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে।
তিনি ঈশ্বরদীর দাশুড়িয়া ব্র্যাক অফিসে প্রোগ্রামার পদে কর্মরত ছিলেন। এ কারণে দাশুড়িয়া বাজার এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় বসবাস করতেন।
পাকশী হাইওয়ে থানার উপ- পরিদর্শক(এসআই) আবুল কালাম আজাদ জানান, ওই ব্যক্তি সকালে মোটরসাইকেল নিয়ে মাঠ পর্যায়ে কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন। তিনি পাবনার দিক থেকে ঈশ্বরদীর দিকে যাওয়ার পথে মুনশিদপুর এলাকায় পৌঁছালে একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় তিনি ওই বাসের নিচে চাপা পড়েন এবং বাসটি তাকে অনেক দূর পযর্ন্ত টেনে হেঁচড়ে নিয়ে যায়। পরে ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।












|
সাহরি ও ইফতারের সময়সূচি
০৭ নভেম্বর ২০২৬ (শনিবার)
|
||
|---|---|---|
| বিভাগ | সাহরি শেষ | ইফতার |
| ঢাকা | --- মিঃ | --- মিঃ |
| চট্টগ্রাম | --- মিঃ | --- মিঃ |
| সিলেট | --- মিঃ | --- মিঃ |
| রাজশাহী | --- মিঃ | --- মিঃ |
| বরিশাল | --- মিঃ | --- মিঃ |
| খুলনা | --- মিঃ | --- মিঃ |
| রংপুর | --- মিঃ | --- মিঃ |
| ময়মনসিংহ | --- মিঃ | --- মিঃ |





