
সংবাদ ডেস্ক ১ অক্টোবর ২০২৬ , ৮:২৫:৪৮ প্রিন্ট সংস্করণ
পাবনার বেড়া উপজেলায় অভিযান চালিয়ে ১০৩ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্যসহ মো. নান্টু ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে উপজেলার কৈটলা ইউনিয়নের হরিরামপুর এলাকায় কবরস্থানে প্রবেশের গেটের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে এসআরবির সদর দপ্তরের গোয়েন্দা শাখা সহযোগিতা করে।
গ্রেপ্তার নান্টু ইসলাম রাজশাহী জেলার বাঘা থানার আলাইপুর কান্দিপাড়া এলাকার সাজদার মাঝির ছেলে।
এসআরবি জানায়, অভিযানে তার কাছ থেকে ৯৬ বোতল ফেয়ারডিল, ৫ বোতল মার্কড্রাইল ও ২ বোতল ব্রনকফ-সি উদ্ধার করা হয়। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মোট পরিমাণ ১০৩ বোতল।
পরে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ)/৩৮ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১২ জানিয়েছে, মাদক, অস্ত্র ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনে তাদের অভিযান অব্যাহত থাকবে।












|
সাহরি ও ইফতারের সময়সূচি
১৮ নভেম্বর ২০২৬ (বুধবার)
|
||
|---|---|---|
| বিভাগ | সাহরি শেষ | ইফতার |
| ঢাকা | --- মিঃ | --- মিঃ |
| চট্টগ্রাম | --- মিঃ | --- মিঃ |
| সিলেট | --- মিঃ | --- মিঃ |
| রাজশাহী | --- মিঃ | --- মিঃ |
| বরিশাল | --- মিঃ | --- মিঃ |
| খুলনা | --- মিঃ | --- মিঃ |
| রংপুর | --- মিঃ | --- মিঃ |
| ময়মনসিংহ | --- মিঃ | --- মিঃ |





