
সংবাদ ডেস্ক ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৬:৫২:৩৮ প্রিন্ট সংস্করণ
পাবনায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। একই সঙ্গে দুই মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী অভিযানে এসব অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি জানায়, পরিদর্শক মো. আব্দুর রহিমের নেতৃত্বে ঈশ্বরদী সার্কেল টিম ঈশ্বরদী থানার দিঘা তিলকপুর গ্রামে অভিযান চালিয়ে শাহাবুদ্দিন মালিথা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে। এ সময় তার বসতবাড়ি থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। শাহাবুদ্দিন ওই গ্রামের মৃত শহিদুল্লাহ মালিথার ছেলে।
অন্যদিকে, ডিএনসির উপপরিদর্শক সোহানের নেতৃত্বে পাবনা সদর সার্কেল টিম সদর থানার খয়েরসুতি গ্রামে অভিযান চালিয়ে শাকিল খান (২৩) নামে এক যুবককে আটক করে। তার বসতবাড়ি থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। শাকিল খয়েরসুতি গ্রামের ছাদেক খানের ছেলে।
এ ঘটনায় ডিএনসির পরিদর্শক মো. আব্দুর রহিম ও উপপরিদর্শক সোহান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী ও পাবনা সদর থানায় পৃথক মামলা করেছেন।
এছাড়া পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মো. দিদারুল ইসলামের নেতৃত্বে পাবনা সদর উপজেলার লস্করপুর এলাকার বিভিন্ন মাদকস্পটে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আবির হোসেন (২০) ও তৌহিদুল ইসলাম (৪০) নামে দুই মাদকসেবীকে আটক করা হয়।
পরে ডিএনসির উপপরিদর্শক সোহান ও উপপরিদর্শক মো. জামালুর রহমান তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন। আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে পাবনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর। তিনি জানান, মাদকের বিরুদ্ধে ডিএনসির অভিযান অব্যাহত রয়েছে। চলতি সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত মাদক অপরাধের সঙ্গে জড়িত মোট ৫০ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।









|
সাহরি ও ইফতারের সময়সূচি
১৪ সেপ্টেম্বর ২০২৬ (সোমবার)
|
||
|---|---|---|
| বিভাগ | সাহরি শেষ | ইফতার |
| ঢাকা | --- মিঃ | --- মিঃ |
| চট্টগ্রাম | --- মিঃ | --- মিঃ |
| সিলেট | --- মিঃ | --- মিঃ |
| রাজশাহী | --- মিঃ | --- মিঃ |
| বরিশাল | --- মিঃ | --- মিঃ |
| খুলনা | --- মিঃ | --- মিঃ |
| রংপুর | --- মিঃ | --- মিঃ |
| ময়মনসিংহ | --- মিঃ | --- মিঃ |