
সংবাদ ডেস্ক ৮ অক্টোবর ২০২৬ , ৭:০৩:৩৭ প্রিন্ট সংস্করণ
পাবনা শহরের লষ্করপুর টার্মিনাল এলাকায় সাংবাদিক মো. নবী নেওয়াজকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে পাবনা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পাবনা জজ কোর্টে সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে লষ্করপুর টার্মিনাল সংলগ্ন একটি গেটের পাশে রিপনের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
অভিযোগে সাংবাদিক নবী নেওয়াজ উল্লেখ করেন, পূর্বশত্রুতার জের ধরে মো. ইবাদ শেখ ওরফে ড্রাইভার ইবাদ, মো. আমিন উদ্দিন ও শ্রী মিলন গোবিন্দ চৌধুরীসহ অজ্ঞাতনামা কয়েকজন তাকে ঘিরে গালিগালাজ করতে থাকেন। এর প্রতিবাদ করলে ইবাদ শেখ তাকে হত্যার হুমকি দিয়ে হাতে থাকা হাসুয়া দিয়ে মাথায় কোপ দেন। তিনি দুই হাত দিয়ে কোপটি ঠেকানোর চেষ্টা করলে হাতে আঘাত লাগে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করেন। এতে মাথার পেছনে, হাত, পিঠ, বুক, মুখ, গলা, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে বলে অভিযোগ করেন তিনি।
এ সময় তার শার্টের পকেটে থাকা নগদ ২০০ টাকা ও প্রায় ১ হাজার ৮৫০ টাকা মূল্যের একটি হেডফোন নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা তাকে ভবিষ্যতে খুন-জখমের ভয়ভীতি ও হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগে বলা হয়েছে। পরে স্থানীয়রা আহত সাংবাদিককে উদ্ধার করে পাবনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
ভুক্তভোগী সাংবাদিক মো. নবী নেওয়াজ অভিযোগটি নিজে বাদী হয়ে পাবনা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে পাবনা সদর থানার ওসি অপারেশন নাহিরুল ইসলাম জানান, একটি লিখিত পাওয়া পেয়েছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।












|
সাহরি ও ইফতারের সময়সূচি
১৩ অক্টোবর ২০২৬ (মঙ্গলবার)
|
||
|---|---|---|
| বিভাগ | সাহরি শেষ | ইফতার |
| ঢাকা | --- মিঃ | --- মিঃ |
| চট্টগ্রাম | --- মিঃ | --- মিঃ |
| সিলেট | --- মিঃ | --- মিঃ |
| রাজশাহী | --- মিঃ | --- মিঃ |
| বরিশাল | --- মিঃ | --- মিঃ |
| খুলনা | --- মিঃ | --- মিঃ |
| রংপুর | --- মিঃ | --- মিঃ |
| ময়মনসিংহ | --- মিঃ | --- মিঃ |





