
সংবাদ ডেস্ক ৮ নভেম্বর ২০২৬ , ৪:৩৯:২৮ প্রিন্ট সংস্করণ
পাবনায় আল-তাবির পরিবহনে অগ্নিসংযোগের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পরিবহনটির মালিক শাহজাহান আলী।

রোববার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকায় পরিবহনটির নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে শাহজাহান আলী অভিযোগ করেন, গত শনিবার রাতে পরিকল্পিতভাবে তার মালিকানাধীন আল-তাবির পরিবহনে অগ্নিসংযোগ করা হয়। এতে তার প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় তিনি পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।












|
সাহরি ও ইফতারের সময়সূচি
০৮ নভেম্বর ২০২৬ (রবিবার)
|
||
|---|---|---|
| বিভাগ | সাহরি শেষ | ইফতার |
| ঢাকা | --- মিঃ | --- মিঃ |
| চট্টগ্রাম | --- মিঃ | --- মিঃ |
| সিলেট | --- মিঃ | --- মিঃ |
| রাজশাহী | --- মিঃ | --- মিঃ |
| বরিশাল | --- মিঃ | --- মিঃ |
| খুলনা | --- মিঃ | --- মিঃ |
| রংপুর | --- মিঃ | --- মিঃ |
| ময়মনসিংহ | --- মিঃ | --- মিঃ |





