
সংবাদ ডেস্ক ১১ অক্টোবর ২০২৬ , ৬:৪৪:২১ প্রিন্ট সংস্করণ
অবশেষে বিজ্ঞ আদালতের হস্তক্ষেপে মায়ের ভরণপোষণের দায়িত্ব নিতে রাজি হয়েছেন পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ সাগর হোসেন। একই সঙ্গে নিজের ভুল স্বীকার করে মা ও দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

গত ৮ অক্টোবর সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মাকে নিজের সঙ্গে রেখে ভরণপোষণ দিতে ছেলের অনীহার বিষয়টি নিয়ে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
বিষয়টি পাবনার বিজ্ঞ আদালতের নজরে এলে রোববার (১১ অক্টোবর) বিকেলে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমানকে অভিযুক্ত ছেলে সাগর হোসেন ও তাঁর মাকে নিয়ে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।
পরে ওসি আনিসুর রহমান তাঁর গাড়িতে করে মা ও ছেলেকে আদালতে নিয়ে হাজির হন। সেখানে উভয় পক্ষের বক্তব্য শোনার পর তাঁদের মধ্যকার বিরোধের সমাধান করে দেন বিজ্ঞ আদালত।
আদালতের হস্তক্ষেপের পর সাগর হোসেন তাঁর মায়ের ভরণপোষণের দায়িত্ব নিতে সম্মত হন। পাশাপাশি নিজের ভুল বুঝতে পেরে মায়ের সঙ্গে এমন আচরণের জন্য অনুতপ্ত হন তিনি। ভবিষ্যতে আর কখনো মায়ের সঙ্গে এমন আচরণ করবেন না বলেও জানান সাগর। এ ঘটনায় মা ও দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।
আদালতের হস্তক্ষেপে মা-ছেলের বিরোধের সমাধান হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।









|
সাহরি ও ইফতারের সময়সূচি
১২ অক্টোবর ২০২৬ (সোমবার)
|
||
|---|---|---|
| বিভাগ | সাহরি শেষ | ইফতার |
| ঢাকা | --- মিঃ | --- মিঃ |
| চট্টগ্রাম | --- মিঃ | --- মিঃ |
| সিলেট | --- মিঃ | --- মিঃ |
| রাজশাহী | --- মিঃ | --- মিঃ |
| বরিশাল | --- মিঃ | --- মিঃ |
| খুলনা | --- মিঃ | --- মিঃ |
| রংপুর | --- মিঃ | --- মিঃ |
| ময়মনসিংহ | --- মিঃ | --- মিঃ |