Monday
September, 7

পাবনায় ১৪.২৫ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে ১৪ দশমিক ২৫ কেজি শুকনা গাঁজাসহ সোহেল রানা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টা ২০ মিনিটের দিকে ঈশ্বরদী থানার চর রূপপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকারের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল রানা ঝিনাইদহের শৈলকুপা থানার কৃষ্ণনগর এলাকার রায়হান জোয়ার্দ্দারের ছেলে। তিনি বর্তমানে ঈশ্বরদীর চর রূপপুর জিগাতলা এলাকায় জনৈক মিঠুর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

র‌্যাব জানায়, অভিযানে তার কাছ থেকে ১৪ দশমিক ২৫ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও চারটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা জানিয়েছে, মাদক, অস্ত্রধারী ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Find us on

Latest articles

Related articles

Plans for bigger defense budget get boost after bill...

BOSTON — Massachusetts Gov. Charlie Baker announced Tuesday he will activate up to 500 members of the...

Commander Craig: 007 star made honorary Royal Navy officer

BOSTON — Massachusetts Gov. Charlie Baker announced Tuesday he will activate up to 500 members of the...

House passes $1 billion for Iron Dome system in...

BOSTON — Massachusetts Gov. Charlie Baker announced Tuesday he will activate up to 500 members of the...

5 missing after Navy helicopter crashes into sea off...

BOSTON — Massachusetts Gov. Charlie Baker announced Tuesday he will activate up to 500 members of the...

Afghan allies who applied for special visas still in...

BOSTON — Massachusetts Gov. Charlie Baker announced Tuesday he will activate up to 500 members of the...

New Taliban head of security for Kabul is wanted...

BOSTON — Massachusetts Gov. Charlie Baker announced Tuesday he will activate up to 500 members of the...