
সংবাদ ডেস্ক ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৮:১০:৫৬ প্রিন্ট সংস্করণ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পাবনায় সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, পাবনা জেলা শাখা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সমন্বয়কের দায়িত্বেও রয়েছেন।
কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতাকর্মীরা শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং রাজনৈতিক সহাবস্থানের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
এর আগে ২২ সেপ্টেম্বরও একই ইস্যুতে পাবনা জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল।

















