পাবনায় চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা

0
FB_IMG_1788784845267

পাবনায় চিকিৎসা-বর্জ্যের যথাযথ ব্যবস্থাপনা না করায় দুটি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) পাবনা সদর উপজেলার থানা মোড় ও গোডাউন মোড় এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চিকিৎসা-বর্জ্যের যথাযথ ব্যবস্থাপনা না থাকায় দুটি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষা ও সালমা আক্তার। পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মমিন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

এ সময় জেলা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, চিকিৎসা-বর্জ্য থেকে সৃষ্ট দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *